বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কুমিল্লায় কর্ণফুলী কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা ট্রেন চলাচল বন্ধ

কুমিল্লার লাকসামে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা ট্রেন চলাচল বন্ধ।

কুমিল্লায় কর্ণফুলী কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা ট্রেন চলাচল বন্ধ

কুমিল্লার লাকসামে নাওটি স্টেশনের আউটারে ঢাকা অভিমুখী কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় চট্টগ্রাম থেকে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার কারণে ভোগান্তিতে পড়েছেন ট্রেনটির যাত্রীরা।

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধারকাজ শুরু করা সম্ভব হবে। রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছানো পর্যন্ত আপলাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে।

এদিকে, ট্রেনটির ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। দুর্ঘটনার কারণে তাদের গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হচ্ছে।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

বিজ্ঞাপন