মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সিরাজগঞ্জে সিল্ক সিটি ট্রেনের বগি লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জে সিল্ক সিটি ট্রেনের বগি লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ।

সিরাজগঞ্জে সিল্ক সিটি ট্রেনের বগি লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার ফলে উত্তর অঞ্চলের সাথে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সদর উপজেলার কড্ডা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। যমুনা সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মনিরুজ্জামান জানান, ট্রেনটি কড্ডারমোড় স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনের ‘ঝ’ বগিটি লাইনচ্যুত হয়।

তিনি আরও জানান, এই ঘটনার কারণে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। এতে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়েছে।

দুর্ঘটনার পর ঈশ্বরদীর পাকশি থেকে উদ্ধার ট্রেন রওনা হয়েছে। উদ্ধার কার্যক্রম চলছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চলছে।

বিজ্ঞাপন