মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সৌদি পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রীর ঢাকা সফর শুরু

সৌদি পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী ওয়ালিদ এলখেরেজি দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন।

সৌদি পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রীর ঢাকা সফর শুরু

দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে পৌঁছেছেন সৌদি আরবের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ এলখেরেজি। সোমবার (৩ আগস্ট) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার বহনকারী বিমানটি অবতরণ করে।

বিমানবন্দরে সৌদি উপমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবির। সফরকালে তিনি বাংলাদেশের সরকারের শীর্ষপর্যায় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে একাধিক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।

কূটনৈতিক সূত্র জানায়, বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। এই সফর শেষে আগামীকাল মঙ্গলবার বিকেলেই তিনি ঢাকা ত্যাগ করার পরিকল্পনা করেছেন।

বিজ্ঞাপন