ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে ৫ জন শিশু রয়েছে। এই হামলায় আরও ১৪ জন আহত হয়েছে।
বুধবার গাজা সিটিতে একটি ৬ তলা আবাসিক ভবন ধসে পড়ার ঘটনায় হতাহতের এই সংখ্যা ঘটেছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়ে আছে। উদ্ধার অভিযান চলছে, তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, ১১ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় অন্তত ১ হাজার ৪শ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে, যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ডেলিয়া সি. রামিরেজ মন্তব্য করেছেন যে, ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ না করা পর্যন্ত গাজায় চলমান গণহত্যা শেষ হবে না। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রস্তাবিত ব্লক দ্য বম্বস অ্যাক্ট পাস করার আহ্বান জানিয়েছেন, যা ইসরায়েলে অস্ত্র পাঠানোর ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্য রাখে।