শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

হুতিদের হামলার দাবি: সৌদির আরামকো ও বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণ

সৌদি আরবের আরামকো ও বিমানঘাঁটিতে হুতিদের হামলার দাবি, ক্ষয়ক্ষতির খবর।

হুতিদের হামলার দাবি: সৌদির আরামকো ও বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণ

সৌদি আরবের তেল স্থাপনা ও সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, সৌদির ইয়ানবু শহরের আরামকো তেল স্থাপনা এবং খামিস মুশাইত বিমানঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

তিনি দাবি করেন, এসব হামলা ছিল সুনির্দিষ্ট এবং এতে আরামকোর স্থাপনায় বড় ধরনের আগুন ও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এই দাবির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

এদিকে, হুতি বিদ্রোহীরা সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। বুধবার এ নিয়ে হুতিদের গণমাধ্যম একটি ভিডিও প্রকাশ করে।

হুতিরা জানায়, সৌদি আরবের একাধিক হামলার পাল্টা জবাব হিসেবে এসব অভিযান চালানো হয়েছে।

অন্যদিকে, সৌদি-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে হুতিদের লড়াই ছড়িয়ে পড়েছে পশ্চিমাঞ্চলের একাধিক এলাকায়। তাইজ ও লোহিত সাগর উপকূলীয় এলাকায় চলছে পাল্টাপাল্টি হামলা। সরকারি বাহিনীর দাবি, বাব এল-মান্দেবের কাছে কৌশলগত গুরুত্বপূর্ণ কাহবুব পাহাড়ের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে হুতিরা।

বিজ্ঞাপন