বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

হুথিদের হামলায় সৌদি আরামকোর তেল স্থাপনায় ক্ষয়ক্ষতির দাবি

হুথি বিদ্রোহীরা দাবি করেছে সৌদি আরামকোর তেল স্থাপনায় হামলা চালিয়েছে।

হুথিদের হামলায় সৌদি আরামকোর তেল স্থাপনায় ক্ষয়ক্ষতির দাবি

সৌদি আরবের ইয়ানবুর তেল শোধনাগার ও খামিস মুশাইত বিমানঘাঁটিতে হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বুধবার (১৬ সেপ্টেম্বর) আল জাজিরার বরাতে হুথি সামরিক বাহিনীর এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, চলতি সপ্তাহে সৌদি আরবের বিভিন্ন সামরিক অবস্থানে হামলার জবাবে এই পাল্টা আক্রমণ চালানো হয়েছে। প্রথম অভিযানে ইয়ানবুতে অবস্থিত সৌদি আরামকোর তেল স্থাপনাকে নিশানা করা হয়।

হুথিদের দাবি, সেখানে ডজনখানেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানা হয়েছে, যার ফলে স্থাপনাটিতে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

একই সাথে, খামিস মুশাইত বিমানঘাঁটিতে দ্বিতীয় দফা হামলার কথা জানানো হয়। তারা দাবি করে, সেখানেও বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে।

তবে হুথিদের এই হামলার দাবি এবং ক্ষয়ক্ষতির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

বিজ্ঞাপন