বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

গাজায় ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি আশ্রয় ও নির্মাণ সামগ্রী প্রয়োজন

গাজায় ক্ষতিগ্রস্তদের জন্য আইওএম জরুরি আশ্রয় ও নির্মাণ সামগ্রী প্রয়োজন বলে জানিয়েছে।

গাজায় ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি আশ্রয় ও নির্মাণ সামগ্রী প্রয়োজন

যুদ্ধবিধ্বস্ত গাজায় আংশিক ক্ষতিগ্রস্ত ভবন ধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

সংস্থাটির মহাপরিচালক অ্যামি পোপ জানিয়েছেন, ধ্বংসস্তূপের ট্র্যাজেডি কাটিয়ে ফিলিস্তিনিদের নিরাপদে নতুন করে বাঁচার জন্য এখন জরুরি ভিত্তিতে নিরাপদ আশ্রয়, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও নির্মাণ সামগ্রী পৌঁছানো দরকার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় অ্যামি পোপ জানান, রাতের আঁধারে গাজায় আংশিক ক্ষতিগ্রস্ত একটি ভবন হুড়মুড়িয়ে ধসে পড়ে কয়েক ডজন মানুষের মৃত্যু এবং বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ থাকার খবরে তিনি অত্যন্ত মর্মাহত ও স্তব্ধ।

আইওএম প্রধান জোর দিয়ে উল্লেখ করেন, গাজার সাধারণ মানুষের এই মুহূর্তে জীবন বাঁচানো এবং নিরাপদে নতুন করে বেঁচে থাকার জন্য নির্ভরযোগ্য আশ্রয়স্থল, কাজ করার সরঞ্জাম এবং প্রয়োজনীয় পুনর্বাসন সামগ্রী সরবরাহ করা অত্যন্ত জরুরি।

একই সাথে উপত্যকাজুড়ে কোনো ধরনের বাধা ছাড়াই টেকসই ও নিরবচ্ছিন্ন মানবিক ত্রাণ সহায়তা প্রবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন