শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫

ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫, আহত ১৬।

ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫

ইয়েমেনের বন্দরনগরী এডেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতি বিদ্রোহীদের দ্বারা চালানো ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৬ জন।

কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সৌদি-সমর্থিত সরকারের সদর দফতর হিসেবে ব্যবহৃত আল-মাশিক প্রাসাদের দিকে পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান সমর্থিত হুতি।

ইয়েমেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীসহ সরকারের অন্যান্য মন্ত্রীরা সুস্থ আছেন। তবে হামলার ফলে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

হুতি বিদ্রোহীরা হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। সৌদি আরব এই হামলাকে 'পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ' হিসেবে অভিহিত করেছে।

এছাড়া, মারিব প্রদেশের বিভিন্ন এলাকায় নয়টি ব্যালিস্টিক মিসাইলসহ রকেট ও ড্রোন হামলা চালায় হুতি বিদ্রোহীরা। সরকারি বাহিনী তাইজে শহরে হুতি যোদ্ধাদের অবস্থানে দুই দফা বিমান হামলা চালিয়েছে।

প্রসঙ্গত, ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধে হুতি বিদ্রোহীরা দেশটির রাজধানী সানাসহ উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে। সানা থেকে বিতাড়িত হওয়ার পর ইয়েমেন সরকার এডেনে তাদের দফতর পরিচালনা করছে এবং প্রতিবেশী সৌদি আরব তাদের সার্বিক সমর্থন দিচ্ছে।

বিজ্ঞাপন