বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা।

কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। উল্লেখ্য, সকল আসামি বর্তমানে পলাতক রয়েছেন।

মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রায় সাত মাস ধরে ট্রাইব্যুনালে তাদের বিচার চলছিল। অভিযোগে উল্লেখ করা হয়, রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে দলীয় নেতা-কর্মীদের ব্যবহার করে জুলাই মাসের অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের ওপর হামলা এবং আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যার মতো নানা অপরাধে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পলাতক সাত আসামির বিরুদ্ধে মোট ২৮ জন সাক্ষ্য প্রদান করেছেন। গত ১৭ আগস্ট বিচারকাজ শেষ হওয়ার পর থেকে রায়ের জন্য অপেক্ষা করছিল মামলাটি।

বিজ্ঞাপন