বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এই সাক্ষাৎ হয়।
সাক্ষাৎকালে চীনা রাষ্ট্রদূত রিজভীর হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দুই দেশের রাজনৈতিক সম্পর্ক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়।
এ সময় রাষ্ট্রদূত দুই দেশের চলমান উন্নয়ন কাজ আরো গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
সাক্ষাতে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন, রাজনৈতিক এটাচে লিং শুয়ান এবং রিজভীর পিএস কাজী নজরুল ইসলাম ও এপিএস জাহেদুল আলম উপস্থিত ছিলেন।