বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ইসি ভোটের তারিখ ঘোষণা, সরকারের সাথে আলোচনা হয়নি: মীর শাহে আলম

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, ইসি সরকারের সাথে আলোচনা ছাড়াই ভোটের তারিখ ঘোষণা করেছে।

ইসি ভোটের তারিখ ঘোষণা, সরকারের সাথে আলোচনা হয়নি: মীর শাহে আলম

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে আলোচনা ছাড়া নির্বাচন কমিশন (ইসি) ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ রাজধানীতে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, "নির্বাচন কমিশন যে তারিখগুলো ঘোষণা করেছে, এ ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সরকারের সাথে কোনো আলোচনা হয়নি এবং সরকার এ ব্যাপারে কিছু জানে না।" তিনি উল্লেখ করেন, টেলিভিশনে দেখেছেন যে নির্বাচন কমিশন কয়েক ধাপে ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে।

তিনি আরও বলেন, "এ ব্যাপারে সরকারের সাথে কোনো পত্র যোগাযোগ বা অন্য কোনোভাবে আলোচনা হয়নি।" মীর শাহে আলম জানান, নির্বাচন কমিশন স্বাধীন এবং তাদের নির্বাচন করার সাংবিধানিক ক্ষমতা রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, "কিছু স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন প্রচলিত নিয়ম অনুযায়ী সরকারের সাথে আলোচনা করে, প্রস্তুতি সভা বা আইনশৃঙ্খলা কমিটির সভার পর নির্বাচনের তারিখ ঘোষণা করে। বাজেটসহ বিভিন্ন বিষয় থাকে।"

বিজ্ঞাপন