বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের প্রথম সিলেট সফর আজ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল আজ সিলেট সফরে যাচ্ছেন, নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের প্রথম সিলেট সফর আজ

দেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার সকালে তিনি সিলেটের উদ্দেশে রওনা হবেন।

জানা গেছে, রাষ্ট্রপতি হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) এর মাজার জিয়ারতের জন্য সিলেটে আসছেন। সিটি করপোরেশনের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে।

রাষ্ট্রপতিকে বরণ ও সংবর্ধনার জন্য সিলেটজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কয়েকদিন ধরে নগরের সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। রাষ্ট্রপতির নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীও প্রস্তুতি নিয়েছে।

রাষ্ট্রপতির সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে সিলেটের উদ্দেশে রওনা হবেন তিনি। বেলা সোয়া ১১টায় রাষ্ট্রপতির বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

সেখান থেকে মোটর শোভাযাত্রাসহ বেলা ১১টা ৫০ মিনিটে সিলেট সার্কিট হাউসে পৌঁছাবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে গার্ড অব অনার গ্রহণের পর দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল (রহ.) ও বেলা ১টা ২৫ মিনিটে হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন তিনি।

পরে বেলা সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিলেট নগর ভবনে সিটি করপোরেশনের আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন রাষ্ট্রপতি। অনুষ্ঠান শেষে সার্কিট হাউসে অবস্থান করবেন তিনি এবং রাত ৮টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করার কথা রয়েছে।

বিজ্ঞাপন