মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলায় রায় আজ ঘোষণা

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলায় আজ রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলায় রায় আজ ঘোষণা

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের ষড়যন্ত্র, প্ররোচণা ও উসকানির অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতসহ ৭ জনের মামলায় আজ রায় ঘোষণা করা হবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় ঘোষণা করবেন। এর আগে, সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন।

মামলার অন্য আসামিরা হলেন, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

রাষ্ট্রপক্ষ দাবি করেছে, আসামিরা ছাত্র-জনতার আন্দোলন দমনে সমন্বিতভাবে নির্দেশ, প্ররোচনা ও উসকানিমূলক বক্তব্য প্রদান করেছেন। তারা বিভিন্ন বৈঠকে সহিংসতার পরিকল্পনা ও সশস্ত্র হামলা সংগঠনে ভূমিকা পালন করেছেন।

ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত আসামিদের সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ রায় আসতে পারে। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার বিচার শুরু হয়, যেখানে হত্যাকাণ্ডের ঘটনায় ২৯ জন সাক্ষ্য দেন এবং যুক্তিতর্কে হত্যাকাণ্ডের ডিজিটাল তথ্য উপস্থাপন করা হয়।

এছাড়া, হত্যাকাণ্ডের নির্দেশনা সংক্রান্ত ১৪টি ফোনালাপও ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে।

বিজ্ঞাপন