মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ডাকসুর মেয়াদ শেষ, ভিপির তফসিল ঘোষণার দাবি

ডাকসুর মেয়াদ শেষ হচ্ছে আজ, ভিপি সাদিক কায়েম তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন।

ডাকসুর মেয়াদ শেষ, ভিপির তফসিল ঘোষণার দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের মেয়াদ আজ শেষ হচ্ছে। আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পরবর্তী ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে নবাব নওয়াব আলি চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে ডাকসু ও হল সংসদের সমাপনী উপলক্ষ্যে প্রতিনিধি সম্মেলনে তিনি এ আহ্বান জানান। সাদিক কায়েম বলেন, "বর্তমান ডাকসু দায়িত্ব গ্রহণের পর প্রথমে ডাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছে।"

তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ডাকসু নির্বাচনের ধারাবাহিকতা রক্ষায় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। সাদিক কায়েম উল্লেখ করেন, "বিশ্ববিদ্যালয়ে এখন গেস্টরুম নেই, নির্যাতন নেই, ছিট দখল নেই– এটাই এই সংসদের বড় সফলতা।"

ভিপি সাদিক কায়েম শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসের নিরাপত্তা বজায় রাখার আহ্বান জানান এবং বলেন, "আর যেন গণরুম ও গেস্টরুম কালচার ফিরে না আসে।"

তিনি অভিযোগ করেন যে, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে গিয়ে প্রশাসনের পক্ষ থেকে বাধাগ্রস্ত হওয়ার ঘটনা ঘটছে। ডাকসুর টাকার হিসাব বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত দিতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি।

সম্মেলনে প্রতিটি হলের উন্নয়নমূলক কাজের বিস্তারিত তুলে ধরেন হল সংসদের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন