মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ঢাকা সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী সেলিম উদ্দিন ও সাদিক কায়েম

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন ও সাদিক কায়েম ঘোষণা।

ঢাকা সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী সেলিম উদ্দিন ও সাদিক কায়েম

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার বিকেলে সীরাতুন্নবী কনফারেন্স শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই ঘোষণা দেন।

গোলাম পরওয়ার জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে দলের ঢাকা মহানগর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন মনোনীত হয়েছেন। অপরদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হিসেবে ডাকসু ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম) নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, সেলিম উদ্দিন ইতিমধ্যে মেয়র প্রার্থী হিসেবে মাঠপর্যায়ে কাজ শুরু করেছেন। অন্যদিকে, সাদিক কায়েমও তার নির্বাচনী প্রচারণা বাড়ানোর জন্য বিভিন্ন যোগাযোগ করছেন।

এদিকে, রোববার এনসিপি তাদের মেয়র প্রার্থী ঘোষণা করেছে। দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা উত্তর সিটিতে এবং দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা দক্ষিণ সিটিতে প্রার্থী হবেন বলে জানিয়েছেন।

বিজ্ঞাপন