মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

অর্থমন্ত্রী: বিমা কোম্পানির সম্পত্তি বিক্রি করে জনগণের টাকা পরিশোধ করা হবে

অর্থমন্ত্রী অভিযোগ করেছেন বিমা খাতে লুটপাট চলছে, দাবি পরিশোধ না হলে সম্পত্তি বিক্রি করা হবে।

অর্থমন্ত্রী: বিমা কোম্পানির সম্পত্তি বিক্রি করে জনগণের টাকা পরিশোধ করা হবে

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন যে, ব্যাংকের মতো বিমা খাতেও ব্যাপক লুটপাট চলছে। তিনি জানান, বিমা খাতে মানুষের বিপুল সম্পদ নষ্ট হয়েছে।

সোমবার বিমা নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে তিনি বলেন, 'দেশের ৫৭ শতাংশ বিমার দাবি এখনো অপরিশোধিত রয়েছে। তারা দাবি পরিশোধ না করে নিজেদের সম্পদ বাড়িয়েছে।'

মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, 'দাবি পরিশোধ করতে তাদের সময় বেধে দেওয়া হচ্ছে। যদি তারা সময়ের মধ্যে পরিশোধ না করে, তবে কোম্পানির সম্পত্তি বিক্রি করে জনগণের টাকা পরিশোধ করা হবে। এতে গ্রাহকদের আস্থা ফিরে আসবে বলে আশা করছি।'

অর্থমন্ত্রী আরও জানান, সব কোম্পানিকে অটোমেশনে যেতে হবে। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

বিজ্ঞাপন