অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, পে-স্কেল বাস্তবায়ন এ বছরের মধ্যেই হবে। সোমবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ে পে-স্কেল সংক্রান্ত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, ‘এ বছরের মধ্যেই পে-স্কেল বাস্তবায়ন হবে। তবে পূর্ণাঙ্গ সিদ্ধান্তের জন্য আরও পর্যালোচনার প্রয়োজন। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবারও বৈঠকে বসবে।’
পে-কমিশনের বিষয়ে তিনি উল্লেখ করেন, ‘পে-কমিশনের অনেকগুলো দিক রয়েছে। এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তবে আরও আলোচনা প্রয়োজন।’
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে সময় লাগবে। কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা বাস্তবায়ন হতে সময় লাগবে।’