মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত
অর্থনীতি

এয়ারটেল নতুন পরিচয়ে যাত্রা শুরু করল ‘সার্কেল’ নামে

এয়ারটেল নতুন নাম ‘সার্কেল’ নিয়ে যাত্রা শুরু করল। গ্রাহকদের জন্য সেবা অপরিবর্তিত থাকবে।

এয়ারটেল নতুন পরিচয়ে যাত্রা শুরু করল ‘সার্কেল’ নামে

দেশের টেলিযোগাযোগ খাতের পরিচিত মোবাইল অপারেটর ব্র্যান্ড ‘এয়ারটেল’ নতুন পরিচয়ে যাত্রা শুরু করেছে ‘সার্কেল’ নামে। সোমবার (১৭ আগস্ট) সকালে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন নামের গ্র্যান্ড ওপেনিং করে রবি আজিয়াটা পিএলসি।

রবি আজিয়াটা জানিয়েছে, ১৬ বছরের যাত্রার পর এয়ারটেল নতুন পরিচয়ে সামনে আসছে। ব্র্যান্ড নাম পরিবর্তন হলেও গ্রাহকদের সঙ্গে অপারেটরের সম্পর্ক ও বিদ্যমান সেবায় কোনো পরিবর্তন আসবে না। সব এয়ারটেল গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে ‘সার্কেল’–এর গ্রাহকে পরিণত হবেন।

বিদ্যমান ০১৬ নম্বর, সিম, প্যাকেজ ও ব্যালান্স আগের মতোই বহাল থাকবে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) অ্যাকাউন্ট, ওয়ালেট, লেনদেন এবং গ্রাহকের তথ্যেও কোনো পরিবর্তন হবে না।

‘সার্কেল’–এর ব্র্যান্ড প্রতিশ্রুতি নির্ধারণ করা হয়েছে ‘আসল সংযোগ, সবসময় সচল’। নতুন ব্র্যান্ডটির লক্ষ্য মানুষের কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি, কমিউনিটি ও অভিজ্ঞতার সঙ্গে অর্থবহ সম্পর্ক গড়ে তোলা।

রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, ১৬ বছর ধরে এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে। ‘সার্কেল’ সেই যাত্রারই পরবর্তী ধাপ। তিনি জানান, ব্র্যান্ড নাম পরিবর্তন হলেও মূল প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে।

বিজ্ঞাপন