মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত
জাতীয়

এয়ারটেল পরিবর্তন করে নতুন ব্র্যান্ড 'সার্কেল' উন্মোচন

এয়ারটেল নতুন ব্র্যান্ড 'সার্কেল' ঘোষণা করেছে, গ্রাহকদের সেবা অপরিবর্তিত থাকবে।

এয়ারটেল পরিবর্তন করে নতুন ব্র্যান্ড 'সার্কেল' উন্মোচন

দেশের অন্যতম মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন নামে যাত্রা শুরু করেছে। নতুন ব্র্যান্ডের নাম 'সার্কেল' ঘোষণা করা হয় ১৭ আগস্ট ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে।

রবি আজিয়াটা জানিয়েছে, ব্র্যান্ডের নাম পরিবর্তন হলেও গ্রাহকদের নম্বর, সেবা, প্যাকেজ, ব্যালান্স বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্টে কোনো পরিবর্তন হবে না। এয়ারটেলের সব গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে সার্কেলের গ্রাহকে পরিণত হবেন।

রবি আজিয়াটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, “১৬ বছর ধরে এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে। সার্কেল সেই যাত্রারই পরবর্তী ধাপ। ব্র্যান্ডের নাম বদলালেও আমাদের মূল প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে।”

নতুন ব্র্যান্ডের মূল ভাবনা হলো, বাস্তব সংযোগই আমাদের আত্মপরিচয় গড়ে তোলে। সার্কেলের লক্ষ্য হলো মানুষকে তাদের কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি, কমিউনিটি ও অভিজ্ঞতার সঙ্গে যুক্ত রেখে অর্থবহ সম্পর্ক গড়ে তোলা।

রবি আজিয়াটা জানিয়েছে, সার্কেল বিনোদন, গেমিং, কনটেন্ট তৈরি এবং তরুণদের ব্যবহৃত বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে নির্ভরযোগ্য সংযোগ ও সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করবে।

এছাড়া, ব্র্যান্ড পরিবর্তনের পুরো প্রক্রিয়াজুড়ে গ্রাহকেরা নিরবচ্ছিন্ন সেবা পাবেন এবং এমএফএস অ্যাকাউন্ট, ওয়ালেট, লেনদেন এবং গ্রাহক তথ্য নিরাপদ ও পূর্ণাঙ্গভাবে সচল থাকবে।

বিজ্ঞাপন