শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাঙামাটির ৫০ গ্রামে মোবাইল ও ইন্টারনেট সেবা নেই

রাঙামাটির ফারুয়া ইউনিয়নে ৫০ গ্রামে মোবাইল ও ইন্টারনেট সেবা নেই, ভোগান্তিতে স্থানীয়রা।

রাঙামাটির ৫০ গ্রামে মোবাইল ও ইন্টারনেট সেবা নেই

রাঙামাটির বিলাইছড়ির দুর্গম ফারুয়া ইউনিয়নে মোবাইল ও ইন্টারনেট সেবা এখনও পৌঁছায়নি। এতে স্থানীয়দের যোগাযোগ, অনলাইন ফরম পূরণ, ভর্তি, সরকারি সেবা ও আর্থিক লেনদেনে ভোগান্তির শিকার হতে হচ্ছে।

২০০৮ সালে পাহাড়ে মোবাইল ও ইন্টারনেট সেবা চালুর উদ্যোগ নেওয়া হলেও ফারুয়া ইউনিয়নে এই সেবা এখনও পৌঁছায়নি। ২০২৪ সালে স্টারলিংক উপগ্রহভিত্তিক ইন্টারনেট চালু হলেও স্থানীয়দের জন্য সেবা নিতে নির্দিষ্ট স্থানে যেতে হয়, যা তাদের জন্য অত্যন্ত কষ্টকর।

ফারুয়া ইউনিয়নে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ২৪টি প্রাথমিক বিদ্যালয় এবং ২টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। ইন্টারনেট সেবার অভাবে শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। সরকারি-বেসরকারি সেবাগুলোও ইন্টারনেটভিত্তিক হওয়ায় সেবাগ্রহীতাদের জন্য সমস্যা সৃষ্টি হচ্ছে।

ফারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা বলেন, ‘নেটওয়ার্কজনিত সমস্যার কারণে শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে অনেক বিড়ম্বনায় পড়তে হচ্ছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে।’

স্থানীয়রা সংকট নিরসনে দ্রুত সাশ্রয়ী ইন্টারনেট ও মোবাইল টাওয়ার স্থাপনের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন