মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

খাগড়াছড়িতে বৃষ্টি ও ঢলে ক্ষতিগ্রস্ত ২৭৮ হেক্টর জমি, হবিগঞ্জে প্লাবিত ১৫ গ্রাম

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে ২৭৮ হেক্টর জমি নষ্ট, হবিগঞ্জে প্লাবিত ১৫ গ্রাম।

খাগড়াছড়িতে বৃষ্টি ও ঢলে ক্ষতিগ্রস্ত ২৭৮ হেক্টর জমি, হবিগঞ্জে প্লাবিত ১৫ গ্রাম

খাগড়াছড়িতে হঠাৎ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্রায় ২৭৮ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এ ঘটনায় সড়ক যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেকেই ঘর-বাড়ি হারিয়ে স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

শুক্রবার মধ্যরাতে ভারী বৃষ্টির কারণে খাগড়াছড়ির নিচু এলাকা বন্যায় প্লাবিত হয়। পাহাড়ি ঢলে বোয়ালখালী খালের পানি বেড়ে স্রোতের তোড়ে অনেক ঘরবাড়ি ভেসে যায়। দীঘিনালার অন্তত শতাধিক কাঁচা মাটির ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক ঘরের দেয়াল ধসে পড়েছে।

স্থানীয়রা এই আকস্মিক বির্পযয়ে হতবাক হয়ে পড়েছেন। উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ি পরিদর্শন করেছে এবং ক্ষয়ক্ষতি নিরুপণের পর সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল পারভেজ জানান, জামতলী, মায়াফাপাড়া, বাঙালীপাড়া এলাকায় মারাত্মক ক্ষতি হয়েছে।

তিনি বলেন, ‘অনেকে শেষ রাতের দিকে আকস্মিকভাবে দেখেন যে তাদের ঘরের ভেতরে পানি চলে আসছে। প্রায় শতাধিক ঘর ওই এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে।’ তিনি আরও জানান, ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ এখনও চলমান, এবং সরকারি বরাদ্দ আসলে তা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করা হবে। ইতিমধ্যে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে এবং শুকনো খাবারেরও ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে, হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত হয়েছে। লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় পানির স্রোতে ধানের জমি, মাছের ঘের ও বসতভিটা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হওয়ার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিকে দায়ী করছেন।

বিজ্ঞাপন