সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মহারাষ্ট্রে হাসপাতালে আগুনে ৩ নবজাতকের মৃত্যু

মহারাষ্ট্রের হাসপাতালে আগুনে ৩ নবজাতকের মৃত্যু, ৬ জন গুরুতর আহত।

মহারাষ্ট্রে হাসপাতালে আগুনে ৩ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে আগুন লেগে ৩ নবজাতকের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) ভোরে হাসপাতালের তৃতীয় তলায় একটি ভেন্টিলেটর বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত ঘটে।

এ ঘটনায় অমরাবতী জেলা নারী হাসপাতালের বিশেষ নবজাতক পরিচর্যা ইউনিটে (এসএনসিইউ) ৩৯ নবজাতক ভর্তি ছিলেন। আগুন ছড়িয়ে পড়ার পর ৩ নবজাতক গুরুতর দগ্ধ হয়ে ও ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে মারা যান।

ঘটনার পর চিকিৎসক, নার্স ও হাসপাতালের অন্যান্য কর্মীরা দ্রুত ওয়ার্ডে গিয়ে নবজাতকদের উদ্ধার করতে শুরু করেন। গুরুতর অবস্থায় থাকা আরও ৬ নবজাতককে চিকিৎসার জন্য কাছের একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন