সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা আজ

নুসরাত হত্যা মামলায় আজ হাইকোর্টের রায় ঘোষণা হবে।

নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা আজ

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায় ঘোষণা করা হবে।

সোমবার (২৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। গত বৃহস্পতিবার হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এদিন ধার্য করা হয়েছিল।

২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এ মামলায় রায় দেন। রায়ে সিরাজ উদদৌলা, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি রুহুল আমিন, সোনাগাজী পৌরসভার কাউন্সিলর মাকসুদুল আলম, মাদ্রাসা শিক্ষক হাফেজ আবদুল কাদের, প্রভাষক আফসার উদ্দিন, মাদরাসা ছাত্র নুর উদ্দিনসহ ১৬ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়।

গত সপ্তাহে এই মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষ পেপারবুক থেকে উপস্থাপনের মাধ্যমে শুনানি কার্যক্রম শুরু করে।

বিজ্ঞাপন