সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

এশিয়ান গেমসে সেরা পারফরমারদের পাঠানোর নির্দেশ ক্রীড়া প্রতিমন্ত্রীর

এশিয়ান গেমসে সেরা পারফরমারদের অন্তর্ভুক্তির নির্দেশ দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

এশিয়ান গেমসে সেরা পারফরমারদের পাঠানোর নির্দেশ ক্রীড়া প্রতিমন্ত্রীর

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান আমিনুল হক বলেছেন, এশিয়ান গেমসের দলে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে সেরা পারফরমারদের অন্তর্ভুক্ত করতে হবে। তিনি বলেন, "কোনো অবস্থাতেই তারা যেন বাদ না পড়ে।"

প্রতিমন্ত্রী রোববার (২৩ আগস্ট) জাপানে এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়া ২২ ফেডারেশন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি কর্তাদের বিদেশ ভ্রমণের চেয়ে কোচদের দলের সঙ্গে যাওয়ার গুরুত্ব তুলে ধরেন।

তিনি নিজেই যাচাই-বাছাই করছেন, কারা বাংলাদেশে এশিয়ান গেমসের বহরে যাচ্ছেন। শুধু অংশগ্রহণ নয়, পদক নিশ্চিত করতে ভালো খেলার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি জাতীয় স্টেডিয়ামের অব্যবস্থাপনা কমাতে জাতীয় ক্রীড়া পরিষদের কর্তাদের আরও সচেতন হবার নির্দেশ দেন। সভায় বিভিন্ন ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশন ও সংস্থার সভাপতি এবং সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী মাসে জাপানে শুরু হচ্ছে এশিয়ান গেমসের ২০তম আসর। ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত নাগোয়া ও আইচি অঞ্চলে অনুষ্ঠিতব্য এই আসরে বাংলাদেশ ২২ ডিসিপ্লিনে অংশগ্রহণ করবে।

বিজ্ঞাপন