মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

এশিয়ান গেমসে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান

বৈরী আবহাওয়ার কারণে কোয়ার্টার ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হবে।

এশিয়ান গেমসে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান

এশিয়ান গেমসে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ বৈরী আবহাওয়ার কারণে পরিত্যক্ত হয়েছে। আইসিসি র‍্যাংকিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ ম্যাচ না খেলেই সেমিফাইনাল নিশ্চিত করেছে।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল, তবে বৃষ্টির কারণে ম্যাচ কর্মকর্তারা তা পরিত্যক্ত ঘোষণা করেন। নিয়ম অনুযায়ী, র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা বাংলাদেশ সেমিফাইনালে পৌঁছেছে।

সেমিফাইনালে টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান। ম্যাচের আগের দিন থেকেই নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে মেঘলা আবহাওয়া ছিল এবং গুঁড়িগুঁড়ি বৃষ্টি চলছিল। মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় চতুর্থ কোয়ার্টার ফাইনালটি বাতিল করা হয়।

এদিকে, বৃষ্টির কারণে শ্রীলঙ্কা ও নেপালের মধ্যকার কোয়ার্টার ফাইনালও পরিত্যক্ত হয়েছে। ফলে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা, যাদের প্রতিপক্ষ ভারত।

বিজ্ঞাপন