বাংলাদেশ ফুটবল দল আজ সোমবার সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ ব্যবধানে পরাজিত হয়েছে। মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হারের পর চারটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ।
প্রথমার্ধে হারহিস স্টুয়ার্টের একমাত্র গোলে বাংলাদেশ এই ম্যাচটি হারায়। তবে, আগের ম্যাচের তুলনায় বাংলাদেশের খেলার গতি ও ধারায় কিছু পরিবর্তন দেখা যায়।
বাংলাদেশের খেলোয়াড়রা সিঙ্গাপুরের বিপক্ষে ৫০ শতাংশ বল নিজেদের পায়ে রাখতে সক্ষম হয়। সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ ১১টি কর্নার শট নিলেও গোলমুখে মাত্র ১টি শট নিতে পেরেছে।
গোলপোস্টের নিচে শ্রাবণ ছিলেন প্রাণবন্ত, কিন্তু স্টুয়ার্টের হেড ঠেকাতে ব্যর্থ হন। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা করে, তবে গোলের দেখা পায়নি।
এই হারের ফলে দুই ম্যাচ শেষে পয়েন্টহীন বাংলাদেশ গ্রুপের তলানীতে অবস্থান করছে। আগামী বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।