ফিফা আসিয়ান কাপ ২০২৬-এ সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। প্রথমার্ধে স্বাগতিক সিঙ্গাপুরের হয়ে গোলটি করেছেন হারিস স্টুয়ার্ট।
ম্যাচের শুরু থেকেই সিঙ্গাপুর বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করতে থাকে। কুলিং ব্রেকের পর আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় তারা।
৩৩ মিনিটে সিঙ্গাপুর বক্সের সামান্য বাইরে ডান দিকে ফ্রি-কিক পায়। তবে দুর্দান্ত ব্লকে সেই শট ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ।
এর ঠিক দুই মিনিট পর, ডান দিক থেকে আসা ক্রসে হেড করে বল জালে জড়ান রায়ান স্টুয়ার্ট। এতে সিঙ্গাপুর ম্যাচে লিড নেয়।
বাংলাদেশ ৪-২-৩-১ ফরমেশনে একাদশ সাজিয়েছে। শুরুর একাদশে রয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী ও শামিত শোম।