বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

এশিয়ান গেমসে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

এশিয়ান গেমসে সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হারল বাংলাদেশ।

এশিয়ান গেমসে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

এশিয়ান গেমস ক্রিকেটে ছেলেদের ইভেন্টের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে স্বর্ণ পদকের আশা শেষ হয়েছে বাংলাদেশের। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশ ৬ উইকেটে পরাজিত হয়।

বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে ১৩ ওভারে ৭ উইকেটে ১১১ রান সংগ্রহ করে। পাকিস্তান ইনিংসের ৯ বল এবং ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে।

ম্যাচের শুরুতে বাংলাদেশ ভালো অবস্থানে ছিল, ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য পাকিস্তানের শেষ ৪ ওভারে ৩৬ রান প্রয়োজন ছিল।

তবে মোস্তাফিজের ১০ম ওভারে ২৩ রান দেওয়ার পর পাকিস্তানের সমীকরণ সহজ হয়ে যায়। এরপর আবদুল সামাদ ও হাসান নেওয়াজ ম্যাচটি পাকিস্তানের পক্ষে নিয়ে যান।

সামাদ ১৫ বলে ৩০ রান এবং নওয়াজ ২২ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন। মোস্তাফিজের খরুচে বোলিংয়ের জন্য বাংলাদেশ ম্যাচটি হারায়, তিনি দুই ওভারে ৪১ রান দেন।

নাসুম আহমেদ ৩ ওভারে ৩৩ রান দেন, অন্যদিকে শেখ মেহেদী ৩ ওভারে ১৭ রান, রিশাদ ২.৩ ওভারে ১২ রান এবং শরীফুল ১ ওভারে ৭ রান দেন। বোলারদের মধ্যে শরীফুল ছাড়া বাকি ৪ জন একটি করে উইকেট নিয়েছেন।

বিজ্ঞাপন