শেফালি ভার্মার সেঞ্চুরিতে ভারতের কাছে ১১৪ রানের বড় ব্যবধানে হেরে এশিয়ান গেমসের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।
এতে তৃতীয় স্থান নির্ধারণী বা ব্রোঞ্জ মেডেল ম্যাচে অপর সেমিফাইনালে পরাজিত দল পাকিস্তানের মোকাবিলা করবে লাল-সবুজের প্রতিনিধিরা।
রোববার (২০ সেপ্টেম্বর) নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে মুখোমুখি হয় দু'দল। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত।
ভারত আগে ব্যাট করতে নেমে শেফালি ভার্মার অপরাজিত একশো রানে ৪ উইকেটে ১৯৫ রানের পাহাড়সম সংগ্রহ করে।
জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ মাত্র ৮১ রানেই গুটিয়ে যায়। ৮ ব্যাটার ফিরেছেন এক অঙ্কের ঘরে।
এর আগে এশিয়া কাপের সেমিফাইনালেও ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। তবে সেমিতে হারলেও এশিয়ান গেমসে বাংলাদেশের পদক জয়ের আশা শেষ হয়নি।
আগামী ২২ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে নিগার সুলতানার দল। একই দিন ফাইনাল তথা স্বর্ণপদক নিশ্চিতে মেগা ফাইনালে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও ভারত।