মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

২০তম এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নাজমুল হোসেন শান্ত

জ্বরে আক্রান্ত হয়ে ২০তম এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নাজমুল হোসেন শান্ত।

২০তম এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নাজমুল হোসেন শান্ত

২০তম এশিয়ান গেমস থেকে ছিটকে গেছেন জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটার নাজমুল হোসেন শান্ত। টানা জ্বরে আক্রান্ত হয়ে তিনি এই গেমসে অংশগ্রহণ করতে পারছেন না।

জাপানের নাগোয়ায় দলের সঙ্গে পৌঁছানোর পর থেকেই শান্ত অসুস্থতায় ভুগছেন। শারীরিক পরীক্ষার পর তার শরীরে ইনফেকশনের উপস্থিতি নিশ্চিত হওয়ায় টিম ম্যানেজমেন্ট তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তিনি মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার উদ্দেশে রওনা হবেন।

জাতীয় ক্রিকেট দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান জানিয়েছেন, জাপানে নামার পর থেকেই শান্ত জ্বরে ভুগছেন। ইতোমধ্যে চার দিন পার হয়ে গেছে, কিন্তু তার জ্বর কমছে না। এটি মূলত মৃদু জ্বর (লো-গ্রেড ফিভার)।

শান্তর শরীরে ইনফেকশনের উপস্থিতি ধরা পড়লেও ইনফ্লুয়েঞ্জা এবং কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। টানা জ্বরের কারণে তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন, ফলে গেমসের ম্যাচগুলো চলাকালীন তার সুস্থ হয়ে মাঠে নামার সম্ভাবনা নেই।

এ কারণে উন্নত চিকিৎসা ও বিশ্রামের কথা বিবেচনা করে তাকে দেশে ফেরত পাঠানো হচ্ছে।

বিজ্ঞাপন