সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

জ্বালানি খাতে বিইআরসির সংস্কারের দাবি জানালো ক্যাব

ক্যাব বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিইআরসির সংস্কারের দাবি জানালো।

জ্বালানি খাতে বিইআরসির সংস্কারের দাবি জানালো ক্যাব

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এর কাঠামোগত সংস্কারের দাবি তুলেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে সংগঠনটি বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাট বন্ধের জন্য ১০ দফা দাবি উপস্থাপন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাত জনগণের মৌলিক অধিকার এবং এটি কোনো মুনাফার ক্ষেত্র নয়। তারা নবায়নযোগ্য বিদ্যুতের বেঞ্চমার্ক মূল্যহার গণশুনানির ভিত্তিতে নির্ধারণের দাবি জানান এবং ক্যাবের প্রস্তাব অনুযায়ী মূল্য পরিবর্তনের সুযোগ দেওয়ার আহ্বান করেন।

বক্তারা অভিযোগ করেন, অতিরিক্ত সক্ষমতা ও অযৌক্তিক ব্যয় বন্ধ না করে বারবার মূল্যহার বাড়ানো সাধারণ মানুষের ওপর অন্যায় বোঝা চাপানোর সামিল। তারা সরকারি ও বেসরকারি খাতে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি জ্বালানি অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

সিপিবি'র সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, আমদানি-নির্ভর এলএনজি'র পরিমাণ বৃদ্ধি পাওয়ায় দাম বাড়ানোর নতুন নতুন তরিকা নেওয়া হচ্ছে। তিনি জানান, বিইআরসির সংস্কারের দাবিতে ক্যাবের আন্দোলন অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন