আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, সরকার সাত মাসে দুইবার জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধি করে দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে। তিনি বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিজয়নগরে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন।
মঞ্জু বলেন, বিশ্ববাজারে দাম বৃদ্ধির পুরো দায় জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। সরকারের হঠাৎ সিদ্ধান্তের ফলে দেশের জনগণের ওপর নানাভাবে প্রভাব পড়বে।
তিনি আরও বলেন, সরকার দাবি করছে, তেল পাচার রোধের জন্য দাম বৃদ্ধি করা হয়েছে। কিন্তু তেল পাচার রোধ করতে না পারার বিষয়টি সরকারের ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন তিনি।
এছাড়া, মঞ্জু বলেন, সরকার ফ্যামিলি কার্ডের পেছনে হাজার হাজার কোটি টাকা খরচ করছে, ফলে যারা কার্ডের আওতায় নেই, তাদের সাথে বৈষম্য সৃষ্টি হচ্ছে।