আগের সরকারের চুরি ও পাচারের বোঝা বর্তমান সরকারকে বইতে হচ্ছে, মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। শনিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, অতীতে আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদন নীতিতে চললে বিদ্যুৎ ও জ্বালানির সংকট সৃষ্টি হতো না। তিনি বর্তমান সরকারের চ্যালেঞ্জগুলোর মধ্যে এই বিষয়টি উল্লেখ করেন।
এসময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান অভিযোগ করেন, বিরোধীদল সরকারের বিরুদ্ধে অপতথ্য ছড়াচ্ছে। তিনি বলেন, বিদ্যুতের মূল্য সমন্বয় করা হয়েছে মূলত বেশি বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য।
ডা. জাহেদ উর রহমান আরও জানান, ৬৫ শতাংশ মানুষের জন্য বিদ্যুতের দাম বাড়েনি এবং শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য দাম বাড়ানো হবে না।