শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

প্রধানমন্ত্রীর সাথে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাক্ষাৎ অনুষ্ঠিত হলো।

প্রধানমন্ত্রীর সাথে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, এ সময়ে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সাক্ষাতে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

হাকান ফিদান গত বৃহস্পতিবার রাতে ৩ দিনের বাংলাদেশ সফরে ঢাকায় আসেন। সফরের প্রথম দিন তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

এরপর তিনি রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কক্সবাজার যান এবং রাতে ঢাকায় ফিরে আসেন। আজ বিকেলে ঢাকা ছাড়ার কথা রয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর।

বিজ্ঞাপন