বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
রাজনীতি

আওয়ামী লীগ সরকারের চুরি ও পাচারের ফলে বিদ্যুৎ সংকটে জনগণ

আওয়ামী লীগ সরকারের চুরি ও পাচারের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সংকটে জনগণ, দাবি তথ্যমন্ত্রীর।

আওয়ামী লীগ সরকারের চুরি ও পাচারের ফলে বিদ্যুৎ সংকটে জনগণ

আওয়ামী লীগ সরকারের চুরি ও পাচারের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সংকটে জনগণ অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। শনিবার (৬ জুন) সকালে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।

এ সময় তথ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তথ্যমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে আগের সরকারের চুরি এবং পাচারের বোঝা বর্তমান সরকারকেও বহন করতে হচ্ছে। তিনি জানান, মূল্য বৃদ্ধির চাপ থেকে ৬৫ শতাংশ মানুষকে বের করে এনেছে সরকার।

তবে, দুর্নীতির চক্র থেকে বের হয়ে আসা একটি সময়সাপেক্ষ বিষয় বলেও মন্তব্য করেন জহির উদ্দিন স্বপন।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে বিদ্যুতের দাম বাড়ানো হলেও নিম্ন বা অল্প আয়ের মানুষের কথা বিবেচনা করে সরকারের আবেদনের কারণে শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বৃদ্ধি প্রত্যাহার করা হয়েছে।

তিনি আরও জানান, কিছু অলিগার্ককে সুবিধা দিতে বিদ্যুৎ আমদানি নির্ভর করে রাখা হয়েছিলো। পাশাপাশি, অকটেন এবং পেট্রোলের দাম বাড়ানো হলেও দ্বিতীয় দফায় ডিজেলের দাম বাড়ায়নি সরকার।

বিজ্ঞাপন