মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
রাজনীতি

সোশ্যাল মিডিয়ায় রাজনীতি ধ্বংসের ষড়যন্ত্রের অভিযোগ মির্জা ফখরুলের

মির্জা ফখরুল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাজনীতি ধ্বংসের ষড়যন্ত্রের অভিযোগ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় রাজনীতি ধ্বংসের ষড়যন্ত্রের অভিযোগ মির্জা ফখরুলের

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতি ধ্বংস করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রয়াত সংসদ সদস্য মাহবুবুল আলম তারা এবং তাঁর বড় ভাই প্রয়াত রাজনীতিবিদ মাহবুবুল হক স্মরণে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘দেশে একটি শক্তির উত্থান হচ্ছে যারা গণতন্ত্রে বিশ্বাস করে না। বর্তমানে সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের ফলে দেশের রাজনীতি এক ভয়াবহ ও উদ্বেগজনক পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে।’

তিনি রাজনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বলেন, ‘যা খুশি তা করা হয়। সমাজের কাছে, রাজনীতিবিদদের একটি সবচেয়ে হীন ব্যক্তি হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। লক্ষ্য করে দেখবেন, রাজনীতি ধ্বংসের একটা ষড়যন্ত্র চলছে। এই পরিস্থিতি সুস্থ রাজনীতির জন্য শুভ লক্ষণ নয়।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘গণতন্ত্র আজ বিপদগ্রস্থ। আমাদের দায়িত্ব হবে এই চক্রান্তকে চিহ্নিত করে সঠিক পথে এগিয়ে যাওয়া। বিএনপি কোনো বিপ্লবী দল নয়, উদার গণতান্ত্রিক দল। সকলের সহযোগিতা নিয়ে সামনের বাংলাদেশ গড়তে হবে।’

বিজ্ঞাপন