মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
রাজনীতি

ঝিনাইদহের পুলিশ সুপার মাহফুজ আফজাল প্রত্যাহার

ঝিনাইদহের পুলিশ সুপার মাহফুজ আফজালকে পুলিশ সদর দফতরে প্রত্যাহার করা হয়েছে।

ঝিনাইদহের পুলিশ সুপার মাহফুজ আফজাল প্রত্যাহার

ঝিনাইদহ জেলার পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ আফজালকে প্রত্যাহার করে পুলিশ সদর দফতরে (পিএইচকিউ) সংযুক্ত করা হয়েছে। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

বৃহস্পতিবার (৪ জুন) পুলিশ সদর দফতরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা আদেশে বলা হয়েছে, ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মাহফুজ আফজাল তার বর্তমান দায়িত্ব জেলার জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে যথাযথভাবে হস্তান্তর করে শুক্রবার (৫ জুন) এর মধ্যে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় উপস্থিত হবেন।

তবে আদেশে তাকে প্রত্যাহারের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। আদেশের অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন দফতর ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

পুলিশ সদর দফতর জানিয়েছে, প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবেই এ নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে মো. মাহফুজ আফজাল ঝিনাইদহ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

তার দায়িত্বকালীন সময়ে জেলায় দুটি আলোচিত রাজনৈতিক হত্যাকাণ্ড, সামাজিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা এবং বিভিন্ন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা-সমালোচনা দেখা যায়।

বিজ্ঞাপন