শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বাংলাদেশ-তুরস্কের সাংস্কৃতিক বিনিময় নিয়ে বৈঠক সম্পন্ন

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সাংস্কৃতিক বিনিময় নিয়ে বৈঠক সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ-তুরস্কের সাংস্কৃতিক বিনিময় নিয়ে বৈঠক সম্পন্ন

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি হোটেলে এই বৈঠক হয়।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সাংস্কৃতিক বিনিময় সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই করা হয়। বৈঠক শেষে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, বাংলাদেশ চলমান রাজনৈতিক স্থিতিশীলতার ভিত্তিতে তুরস্ককে বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব দিয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী এবং নিজ স্বার্থ রক্ষা করে আন্তর্জাতিক সম্পর্ক গড়তে চায়।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের সহায়তা কামনা করেন। তিনি জানান, রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের সহযোগিতা প্রয়োজন।

ব্রিফিংয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, তুরস্ক বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাকে সমর্থন করে এবং উন্নয়নে অংশীদার হতে আগ্রহী। তিনি রোহিঙ্গা সংকটের সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিষয়টি তুলে ধরার পাশাপাশি সহযোগিতার আশ্বাস দেন।

বিজ্ঞাপন