বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
রাজনীতি

নারায়ণগঞ্জে জমি দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

নারায়ণগঞ্জে জমি দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুস সাত্তার সংবাদ সম্মেলনে অভিযোগ করেন।

নারায়ণগঞ্জে জমি দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শত কোটি টাকা মূল্যের পৈতৃক জমি দখলের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। গত বুধবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তোলেন ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুস সাত্তার।

সংবাদ সম্মেলনে আব্দুস সাত্তার জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় প্রভাবশালী নেতার ছত্রছায়ায় ভূমিদস্যুদের দ্বারা তিনি ও তার পরিবার নানাভাবে জুলুম অত্যাচারের শিকার হয়েছেন। তিনি বলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়াকে ব্যবহার করে সাইনবোর্ড মিতালী মার্কেট এলাকায় তাদের বিপুল পরিমাণ পৈতৃক জমি দখলের চেষ্টা চালানো হয়েছিল।

বর্তমান সরকারের সময়েও একই ভূমিদস্যুরা সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেনকে ব্যবহার করে তাদের জমি দখলের অপচেষ্টা করছে বলে অভিযোগ করেন আব্দুস সাত্তার। তিনি প্রশাসন ও সরকারের সহযোগিতা কামনা করেন এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

এছাড়া, তিনি দাবী করেন, দলের নাম ভাঙিয়ে যারা এই অপকর্ম করছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন