শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দুই দায়িত্ব পালনের অভিপ্রায়

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই পদে দায়িত্ব পালনের অভিপ্রায় জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দুই দায়িত্ব পালনের অভিপ্রায়

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, তিনি মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করতে চান। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, "দুই পদে পূর্ণকালীন দায়িত্ব পালনের নজির রয়েছে।"

ড. খলিলুর রহমান বৃহস্পতিবার সকালে দেশে ফিরে দুপুরে নিজ মন্ত্রণালয়ে পৌঁছান। কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন।

একসঙ্গে দুই দায়িত্ব পালন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমি কি এই (পররাষ্ট্রমন্ত্রীর) দায়িত্ব ছেড়ে দেবো? প্রশ্নটা কি সেটাই? এত তাড়াহুড়ো করবেন না।"

তিনি ১৯৮৬-৮৭ মেয়াদে ইউএনজিএ সভাপতির দায়িত্ব পালনকারী হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ তুলে ধরেন। এসময় তিনি উল্লেখ করেন, জাতিসংঘের সাধারণ পরিষদের আগের সভাপতি জার্মানির পররাষ্ট্রমন্ত্রী দুই পদে না থাকার কারণও উল্লেখ করেন।

বিজ্ঞাপন