শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ঢাকায় আসছেন, আলোচনা হবে প্রতিরক্ষা খাতে সহযোগিতা নিয়ে।

ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান

আজ বৃহস্পতিবার রাতে তিন দিনের সফরে ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। প্রায় ছয় বছর পর তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটি বাংলাদেশ সফর।

আগামীকাল শুক্রবার দুপুরে বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পাবে।

হাকান ফিদান একাধিক দেশ সফরের অংশ হিসেবে বাংলাদেশে আসছেন এবং তিনি ৬ জুন পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।

শনিবার, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা, আঞ্চলিক নিরাপত্তা এবং বিনিয়োগসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু আলোচনায় প্রাধান্য পাবে।

দ্বিপাক্ষিক আলোচনা শেষে যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে যাবেন এবং বিরোধী দলের নেতার সঙ্গে আলোচনা করবেন।

বিজ্ঞাপন