মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ইরানে টানা ১৩তম রাতে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা
রাজনীতি

সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরায় নতুন প্রশাসক নিয়োগ

সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরা জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরায় নতুন প্রশাসক নিয়োগ

সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরা জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এই প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সিরাজগঞ্জ জেলা পরিষদে প্রশাসক হিসেবে মো. সাইফুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা পরিষদে মো. শরীফুজ্জামান এবং সাতক্ষীরা জেলা পরিষদে মো. হাবিবুল ইসলাম হাবিবকে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগকৃত প্রশাসকরা নতুন জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

এছাড়া, তাঁরা আইন অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী বেতন ও ভাতা পাবেন।

বিজ্ঞাপন