মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
রাজনীতি

বাংলাদেশে সমরাস্ত্র কারখানা তৈরিতে তুরস্কের সহযোগিতা

তুরস্ক বাংলাদেশে সমরাস্ত্র কারখানা তৈরিতে সহযোগিতা করতে চায়।

বাংলাদেশে সমরাস্ত্র কারখানা তৈরিতে তুরস্কের সহযোগিতা

বাংলাদেশে সমরাস্ত্র কারখানা তৈরিতে সহযোগিতা করতে চায় তুরস্ক। ঢাকা সফররত তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানা শুক্রবার সকালে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান।

তিনি বলেন, বাণিজ্য বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে প্রতিরক্ষা ও শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, ঢাকা বিশ্বাস করে যে দেশের বাইরে বাংলাদেশের বন্ধু ও অংশীদার রয়েছে, কোনো প্রভু নয়।

গত বছরের নভেম্বরে সামরিক অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এই উদ্যোগের লক্ষ্য হলো সামরিক ও আধা-সামরিক বাহিনীর ব্যবহারের জন্য ড্রোন, সাইবার প্রযুক্তিগত ব্যবস্থা, অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন এবং রপ্তানির সক্ষমতা তৈরি করা।

দীর্ঘ মেয়াদে এই প্রকল্প বাস্তবায়নে প্রয়োজন প্রায় ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগ। তুরস্ক বাংলাদেশের এই লক্ষ্য অর্জনে সহযোগী হতে চায় বলে জানান হাকান ফিদানা।

তিনি আরও বলেন, ‘আমরা দীর্ঘদিনের অংশীদারত্বকে আরও শক্তিশালী ও দূরদর্শী পর্যায়ে উন্নীত করার জন্য কাজ করে যাচ্ছি।’ দুই দেশের বাণিজ্য বর্তমানে ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের। এ সময় তা ২ বিলিয়ন ডলারে উন্নীত করার সম্ভাব্য উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে।

রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি প্রত্যাবাসনে ঢাকাকে পূর্ণ সহযোগিতার আশ্বাসও দিয়েছে আঙ্কারা। খলিলুর রহমান জানান, নিজেদের স্বার্থ রক্ষা করেই অন্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ।

মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে ঢাকা-আঙ্কারার মধ্যে সাংস্কৃতি বিনিময় ও ঐহিত্য রক্ষায় সই হয়েছে একটি সমঝোতা স্মারক।

বিজ্ঞাপন