শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জামায়াত নেতা সেলিম উদ্দিনের নির্বাচনের আহ্বান ঢাকা সিটিতে

জামায়াত নেতা সেলিম উদ্দিন ঢাকার সিটি নির্বাচনের তাগিদ দিয়েছেন।

জামায়াত নেতা সেলিম উদ্দিনের নির্বাচনের আহ্বান ঢাকা সিটিতে

ঢাকার দুই সিটিতে অনতিবিলম্বে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন। শুক্রবার (৫ জুন) সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে মহাখালীর টি এন্ড টি মাঠে অনুষ্ঠিত একটি কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, "আমাদের প্রধানমন্ত্রী সিটি নির্বাচনের তারিখ ঘোষণা করতে ব্যর্থ হয়েছেন। আগামী সিটি নির্বাচনে কারচুপির চেষ্টা হলে কঠিন আন্দোলন করা হবে।" তিনি অভিযোগ করেন, বর্তমানে যাদের সিটি সম্পর্কে কোন অভিজ্ঞতা নেই তাদেরকে প্রশাসক পদে বসানো হয়েছে।

তিনি আরও বলেন, "বর্তমানে যারা সিটিতে আছেন তাদের সরিয়ে প্রধানমন্ত্রী যদি সাহস করে সিটি নির্বাচনের ঘোষণা দিতেন এবং বলতেন সিটি নির্বাচন অতি শিঘ্রই হবে— এমন ঘোষণা মানুষ আমাদের প্রধানমন্ত্রীর কাছে আশা করেছিল।"

বিজ্ঞাপন