শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

দুই পুলিশ কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি

দুই পুলিশ কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

দুই পুলিশ কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি

সরকার পুলিশ বিভাগের দুই কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দিয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিঞা এবং পুলিশ সদর দফতরে কর্মরত অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেনকে জাতীয় বেতন স্কেল-২০১৫ এর গ্রেড-১ এ পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদ্বয় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র দাখিল করবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন