রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি
রাজনীতি

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করেছে পুলিশ

আইজিপি আলী হোসেন ফকির সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করার কথা জানান।

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করেছে পুলিশ

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আইজিপি জানান, বাংলাদেশ পুলিশের ১ শতাংশের কম অফিসার খারাপ। এই অফিসাররা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং তাদের চিহ্নিত করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, কিছু হলুদ সাংবাদিকও আছেন, যারা সরকারকে চাপে ফেলতে ষড়যন্ত্রমূলক সংবাদ প্রচার করে চলেছেন।

আইজিপি আলী হোসেন ফকির বলেন, কিছু কনটেন্ট ক্রিয়েটর সোশ্যাল মিডিয়ায় ভিত্তিহীন গুজব ছড়িয়ে যাচ্ছেন, তাদেরও চিহ্নিত করতে হবে। শিশু নিখোঁজের ঘটনা প্রসঙ্গে তিনি জানান, এই ঘটনা আগেও ছিল, কিন্তু এখন তা গণমাধ্যমে ফলাও করে প্রচার হচ্ছে। বাংলাদেশ পুলিশ এ বিষয়টিকে ষড়যন্ত্র বলে মনে করে।

তিনি জানান, নিখোঁজ শিশুদের ৮৭ শতাংশের খোঁজ পাওয়া গেছে। এর আগে, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে আইজিপি বলেন, আইনগত কারণে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের গ্রেফতারের পরও বেশিদিন কারাগারে রাখা যাচ্ছে না। রাজধানী ঢাকায় কিশোর অপরাধ ভয়াবহ আকার ধারণ করেছে।

বিজ্ঞাপন