রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০
রাজনীতি

জনগণের অধিকার আদায়ে পথে নেমেছেন জামায়াত আমির

জামায়াত আমির ডা. শফিকুর রহমান জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে লংমার্চের উদ্বোধন করেছেন।

জনগণের অধিকার আদায়ে পথে নেমেছেন জামায়াত আমির

জনগণের অধিকার আদায়ে পথে নেমেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে শাপলা চত্বরে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চের উদ্বোধনী সমাবেশে এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, "বাংলাদেশে কোন চাঁদাবাজকে মানুষ বরদাস্ত করবে না। চাঁদাবাজদের কারণে দেশের মানুষ অতিষ্ঠ।" তিনি সাম্প্রতিক গ্রেফতার সিফাতের গালিকে সমর্থন না করলেও বলেন, "যার জন্য সে প্রতিবাদ ও গর্জে উঠেছে, তার সমাধান করুন।"

তিনি সতর্ক করে দেন যে, "অন্যান্যথায় দেশের ১৮ কোটি মানুষ সিফাত হয়ে উঠবে।" আমির বলেন, দেশের মানুষ তাদের অধিকার আদায়ে কোন ছাড় দেবে না এবং লংমার্চে কোন বাধা আসলে তা উপেক্ষা করেই এগিয়ে যাবে।

ডা. শফিকুর রহমান জানান, "জনগণের অধিকার আদায়ে আমরা পথে নেমেছি। রাজপথ ও সংসদে সমানভাবে জনগণের অধিকার আদায়ে লড়াই করে যাবো।" সমাবেশ শেষে ১১ দলীয় ঐক্যের বহর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে চট্টগ্রামের লালদীঘির উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

বিজ্ঞাপন