রাজনীতিতে শুধু জিন্দাবাদ স্লোগান দিয়ে আগামী প্রজন্মকে যুগোপযোগী করে গড়ে তোলা যাবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, জেন-জি প্রজন্ম এবং নতুন বিশ্বকে নেতৃত্ব দিতে হলে জ্ঞান চর্চার বিকল্প নেই।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত বাংলা একাডেমির 'জিয়া স্মৃতি বইমেলা'র এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ১৯৭১ সালে তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব যখন দ্বিধাবিভক্ত এবং স্বাধীনতা ঘোষণা করতে গড়িমসি করছিল, তখন জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষণা দিয়ে মানুষকে মুক্তির পথ দেখিয়েছিলেন।
পরে, বিকেলে শিল্পকলা একাডেমিতে তার গ্রন্থ 'শুধু মাধবীর জন্য' এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে আলোচনা করেন অ্যাটর্নি জেনারেল, চিফ হুইপসহ সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরা।