বিএনপির নেতারা বলেছেন, বিরোধীদল যদি অযৌক্তিক আন্দোলনে লিপ্ত হয়, তবে জনগণ তা প্রত্যাখ্যান করবে। তারা সরকারের বিরুদ্ধে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু জানান, বিরোধী দলের উদ্দেশ্য সরকারকে চাপে রাখা। তিনি বলেন, 'সরকারকে চাপে রাখা ভালো। আলোচনা–সমালোচনা করলে একটা ভালোকিছু বের হয়ে আসে।'
বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য নাজিম উদ্দিন আলম মন্তব্য করেন, 'সরকারের মাত্র ৬ মাসের ব্যবধানে অস্থিরতা তৈরি করতে চাইলেই জনগণ তা বুঝতে পারবে।'
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 'অযৌক্তিক কর্মকাণ্ড জনগণই প্রত্যাখ্যান করবে।' তিনি সতর্ক করেন যে, অস্থিতিশীলতা সৃষ্টি করলে বিরোধী দলও ক্ষতিগ্রস্ত হবে।
বিরোধীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি।