প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার সংসদে ফ্যাসিবাদমুক্ত দেশ গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে বিএনপি সরকার পরিচালনা করছে।
সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ‘পলাতকরা কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে প্রমাণ করেছে।’ তিনি অভিযোগ করেন, দেশের ভেতরে একটি তাঁবেদার অপশক্তি বারবার অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করছে।
প্রধানমন্ত্রী বলেন, পোশাক খাতে অস্থিরতা তৈরি করে একটি বিশেষ দেশের হাতে এ শিল্প তুলে দেয়ার পায়তারা করছে ফ্যাসিবাদী শক্তি। তিনি আরও বলেন, ‘জ্বালানি খাতে এ পর্যন্ত ৫০ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে।’
সরকারের লক্ষ্য হলো ভবিষ্যতে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত হতে না দেওয়া। রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী।